কুবি সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

কুবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ১৭:০৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৭:২১
image

কুবি সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের ২য় তলায় সমাবর্তন অফিস কক্ষে  দুপুর ১২টায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সমাবর্তন আয়োজন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন ও বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।
বিশ্ববিদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষ থেকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রিপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতোকোত্তর ডিগ্রিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে উক্ত সমাবর্তন অনুষ্ঠানে সনদ প্রদান করা হবে। সংশ্লিষ্ট ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে (www.cou-convocation.com) প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী বছরের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম