ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ইবি প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ১৪:০৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৯:১৫
image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ভিসি অফিসে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট ইউনিটটির ফল হস্তান্তর করা হয়। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, ‘সি’ ইউনিট সমন্বয়কারী ও মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর আব্দুস শাহীদ মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. রুহুল আমিন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন এবং  ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন সেখানে উপস্থিত ছিলেন। 

‘সি’ ইউনিটের পরীক্ষায় ৪৫০ আসনের জন্য আবেদনকারী ৮ হাজার ৯৩০ জনের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ হাজার ৭২৬ জন। এদের মধ্যে ‘ব্যবসায় শিক্ষা’ গ্রুপে ৩১৫ জন মেধা তালিকায় এবং ১৪৭ জন অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছে। ‘অন্যান্য’ গ্রুপে ১৩৫ জন মেধা তালিকায় এবং ৩৩২ জন অপেক্ষমান তালিকায় স্থান পেয়েছে।

ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম