শাবির শীতকালীন ছুটি পিছিয়েছে, বন্ধ থাকবে হল

শাবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৯, ১৪:৩২আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৪:৩৩
image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলতি বছরের নির্ধারিত শীতকালীন ছুটি পিছিয়ে ৫ জানুয়ারিতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের যে ডায়েরি ব্যবহৃত হচ্ছে, তা অনুযায়ী এ বছর ১৮ ডিসেম্বরে থেকে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী শীতকালীন ছুটি ৫ জানুয়ারি থেকে শুরু চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।
এ বিষয়ে উপাচার্য বলেন, ‘আগামী ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ক্যাম্পাসে আসবেন। এজন্য সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে শীতকালীন ছুটির পুনঃনির্ধারণ করা হয়েছে। ক্যাম্পাস তখন সিকিউরিটি ফোর্সের আওতায় চলে যাবে।’ 
তিনি আরও বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলব। তাদের সাথে কথা বলে, পরামর্শ নিয়ে হল বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তারা চাইলে তারও আগে থেকে হল বন্ধ রাখব।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম