ঢাবিতে বিশ্ব টয়লেট দিবস উদযাপিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ১৪:২৫আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২২:২৭

ঢাবিতে বিশ্ব টয়লেট দিবস উদযাপিত বিশ্ব টয়লেট দিবস ২০১৯ উপলক্ষে সর্ব সাধারণের মাঝে সচেতনতা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য র‌্যালির। এই আয়োজন উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি থেকে শুরু হয়ে র‌্যালিটি শেষ হয় শাহবাগ মোড়ে গিয়ে।

র‌্যালি শেষে সংক্ষীপ্ত বক্তব্য রাখেন উপাচার্য ও আয়োজকরা। এ সময় বক্তারা বলেন,  ঢাকাসহ দেশে উপযুক্ত পাবলিক টয়লেটের সংখ্যা বরাবরই কম। ঘরের বাইরে গেলেই ব্যবহার উপযোগী পাবলিক টয়লেটের অভাবে নারী-পুরুষ-শিশু একই ভোগান্তিতে পড়েন। যার ফলে ইউরিনারি ইনফেকশন-সহ কিডনি সংক্রান্ত বিভিন্ন রোগে নিজেদের অজান্তে নারীপুরুষসহ সবাই আক্রান্ত হয়। আমাদের উচিৎ এই বিষয়ে আরও সচেতন হওয়া আর আশপাশের সবাইকেও সচেতন করা।

র‌্যালিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অনেক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন অফিসের কর্মজীবী নারী ও পুরুষ যোগদান করেন। র‌্যালি শেষে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। উঠে আসে কিভাবে ব্যবহার উপযোগী টয়লেটের অভাবে যাত্রাপথ কিংবা বিভিন্ন স্থানে সবাই টয়লেট ব্যবহার থেকে বিরত থাকে এবং তার ফলশ্রুতিতে নানা রোগে ভুগে।

র‌্যালিতে উপাচার্য ড. মোঃ আখতারুজ্জামানারে সঙ্গে আরও উপস্থিত ছিলেন কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার জনাব মোঃ ইশতিয়াক নাহিদসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম