হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

হাবিপ্রবি প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৯, ২২:৪৪আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:৪৬

হাজী দানেশ  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ফল প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটায় মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার ১ জানুয়ারি (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) ও কোটায় অপেক্ষমান তালিকায় নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার ২ জানুয়ারি (সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) হবে। 

এছাড়া মেধাতালিকায় নির্বাচিত প্রার্থীরা ৫ জানুয়ারি ‘এ’ ইউনিটে, ৬ জানুয়ারি ‘বি’ ইউনিটে, ৭ জানুয়ারি ‘সি’ ও ‘ডি’ ইউনিটে ভর্তির সুযোগ পাবে।

অন্যদিকে, অপেক্ষমান তালিকার অনলাইনে রিপোর্টিং করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৮ ও ৯ জানুয়ারি (সকল ইউনিট)। এছাড়া প্রথম অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে ১৩ জানুয়ারি ‘এ’, ‘ডি’ ইউনিটে ও ১৪ জানুয়ারি ‘বি’ ও ‘ডি’ ইউনিটে। উল্লেখ্য এবারের ভর্তি পরীক্ষায় ২০০৫ আসনের বিপরীতে আবেদনকারী ছিল  ৯৬ হাজার সাত শত ২৩ জন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক