ইউল্যাবে চলছে তরুণ উদ্যোক্তা মেলা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৯, ১৭:৩০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৮:৪২

ইউল্যাবে চলছে তরুণ উদ্যোক্তা মেলা ইউল্যাব বিজনেস ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্থায়ী ক্যাম্পাস মোহাম্মদপুরে চলছে তরুণ উদ্যোক্তা মেলা। ১০ ডিসেম্বর মঙ্গলবার তিন দিনব্যাপী এই বিশেষ মেলা ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান। তিনি প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং তরুণ উদ্যোক্তা শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের অভিনন্দন জানান। 

শিক্ষার্থীদের মধ্যে কেউ শুরু করেছেন গার্মেন্টসের ব্যবসা, কেউবা চামড়ার জুতার, কেউ শুরু করেছেন বইয়ের ব্যবসা, আবার কেউ করেছেন ফাস্টফুডের ব্যবসা। প্রতিটি ব্যবসায় আধুনিকতার ছোঁয়া এনেছেন এই তরুণ উদ্যোক্তারা। কেউবা সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইনে বিক্রির উদ্যোগ নিয়েছেন।

শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং তা প্রসারে নিজেরাই কাজ করে যাচ্ছেন। ইউল্যাবের ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী নূরা ফাতিমা জানান, এই আয়োজনের মাধ্যমে আমি আমার প্রোডাক্ট যেমন ডেভেলপ করতে পেরেছি সেই সাথে নতুন করে আরও অনেকেই আমার প্রোডাক্ট সম্পর্কে জানছে। তিনি এ ধরনের মেলাকে স্বাগত জানিয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মেলায় আগত শিক্ষার্থীরা মনে করেন প্রতি সেমিস্টারে এ ধরনের মেলার আয়োজন করলে তরুণ উদ্যোক্তা বৃদ্ধি পাবে।

এসময় ইউল্যাব স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক ও ইউল্যাব বিজনেস ক্লাবের উপদেষ্টা  নিয়াজ মোরশেদ পাটওয়ারিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকতা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম