র‌্যাগিংয়ের অভিযোগে জাবির ১১ শিক্ষার্থী বহিষ্কার

জাবি প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২০, ১৯:৪৬আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৯:৫১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের (৪৮তম আবর্তন) শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৭তম আবর্তন) ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাদের মধ্যে তিন জন ছাত্রী। 

১৯ ডিসেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলেও বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিষয়টি জানাজানি হয়।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রহিমা কানিজ বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বহিষ্কৃতরা হলেন- শহীদ সালাম-বরকত হলের হারুন-অর-রশিদ ও মুহাম্মদ মাহাবুবুল আলম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের এনামুল হক তামিম, মওলানা ভাসানী হলের মো. রাইসুল ইসলাম রাজু, তাওসিফ আব্দুল্লাহ, সালগ্না রেমা, জাকির হোসেন জীবন ও মো. মাহবুবুল আলম এবং বেগম খালেদা জিয়া হলের সারা বিনতে সালাহ, সায়মা লিমা ও ফাবিহা বিনতে হক।

এদিকে সিন্ডিকেট সূত্র জানিয়েছে, র‌্যাগিংয়ের প্রকৃত ঘটনা কৌশলে এড়িয়ে যাওয়ায় প্রথম বর্ষের (৪৮তম আবর্তন) কয়েকজন শিক্ষার্থীকে সতর্কীকরণ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, ১৫ এপ্রিল রাতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের (৪৮তম আবর্তন) শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাঘর মাঠে নিয়ে নানাভাবে হেনস্তার অভিযোগ ওঠে দ্বিতীয় বর্ষের (৪৭তম আবর্তন) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) আ.স.ম ফিরোজ-উল-হাসান ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মৌখিক অভিযোগ রেকর্ড করেন। বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে খেলা দেখতে মাঠে উপস্থিতি কম থাকায় অকথ্য ভাষায় গালিগালাজ, কান ধরিয়ে রাখা, জুতা ছুঁড়ে মারা, মুরগি-ব্যাঙ আকৃতিতে কসরত করানোসহ নানাভাবে নিপীড়নের অভিযোগ করেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের