নবীনে মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ইবি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২০, ২০:০১আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ২০:০৪

নবীনে মুখরিত ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয় এখন নবীনদের পদচারণায় মুখর। ২৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস।

এ উপলক্ষে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে নবীনদের বরণ করে নেওয়া জন্য নানা আয়োজন করা হয়েছে। ফুল উপহার ও মিষ্টি মুখ করানোর মধ্য দিয়ে নবীনদেরকে বরণ করে নেয় প্রায় প্রতিটি বিভাগ। বিভাগের পাশাপাশি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগও পৃথকভাবে নবীনদেরকে বরণ করে নেয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে বেশ উচ্ছ্বাসিত নবীর শিক্ষার্থীরা। এ বিষয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে অনুভূতি ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী রুবিনা বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও আজ ওরিয়েন্টেশন ক্লাস করতে পেরে সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, ‘আমাদের শিক্ষক ও বড় ভাইয়া-আপুরা যেভাবে আমাদেরকে বরণ করে নিয়েছেন, তা সত্যি অসাধারণ। নিজের একান্ত প্রচেষ্টা ও সবার সহযোগিতায় পিতামাতা ও দেশের মুখ উজ্জ্বল করতে চাই।’ 

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৪ থেকে ৬ নভেম্বর। এবছর বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের অধীন ৩৪টি বিভাগে মোট ২ হাজার ৩০৫টি আসনে ভর্তি হয়েছেন শিক্ষার্থীরা।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম