হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

হাবিপ্রবি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৩আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৪
image

‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে  সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেমের নেতৃত্বে এক বিশাল র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

র‌্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার। আরও উপস্থিত ছিলেন আইআরটি এর পরিচালক প্রফেসর ড. তারিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ,  প্রগতিশীল কর্মকর্তা পরিষদের আহ্বায়ক কৃষিবিদ ফেরদৌস আলম। 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেম বলেন, ‘লাইব্রেরি হচ্ছে জ্ঞান আহরণের স্থান এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান। সম্প্রতি শিক্ষার্থীরা লাইব্রেরির সময় বৃদ্ধির দাবি তুলেছে। সেটি পরীক্ষামূলকভাবে মেনে নেওয়া হয়েছে। পাশাপাশি লাইব্রেরি সাউন্ড প্রুফ করার বিষয়েও ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম