পিঠা উৎসবে মেতেছে খুলনা বিশ্ববিদ্যালয়

খুবি প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩০

পিঠা উৎসবে মেতেছে খুলনা বিশ্ববিদ্যালয় ‘হিম কুয়াশার কলরবে, মাতবো পিঠা উৎসবে’ স্লোগান নিয়ে বাহারি সাজে সেজেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘পিঠা উৎসব ১৪২৬’।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষের নেতৃত্বে এক শোভাযাত্রা হাদী চত্ত্বর থেকে শুরু করে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবন হয়ে উৎসবের স্টলের অঙ্গনে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। তিনি ১৯ ব্যাচের (দ্বিতীয় বর্ষ) শিক্ষার্থীদের এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।

উৎসবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন রকমের পিঠা প্রদর্শন করা হয়। উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিলো মধুরাস্বাদ, নারকেল পুলি, মালপোয়া, ঝালপুলি, রংবাহারি, ক্ষীরের বরফি, ত্রি-বেণী, রোলপুলি, গুড়ের নাড়ু, ঝাল বড়া, রসপাকান, ক্ষীর পাটিসাপ্টা, পুষ্পমঞ্জুরি, দুধ-চিতই, গোলাপ পিঠা, সুন্দরী লতিকা, বিধানের ব্যান, গণিতের কারসাজি, আইনের প্যাচ ইত্যাদি। এছাড়াও বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের পাশাপাশি উৎসব দেখতে আসেন খুলনার সর্বস্তরের মানুষজন।

খুবির র‍্যাগ ডে ও পহেলা বৈশাখের আয়োজনের পরেই শিক্ষার্থীদের তৃতীয় বৃহত্তম আয়োজন এই পিঠা উৎসব। প্রায় সপ্তাহখানেক আগে থেকে আয়োজক ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের মধ্যে এই আয়োজন করেন। ক্যাম্পাস ডেকোরেশন, রাস্তায় আল্পনা, স্টেজ পেইন্ট করা, স্টল নির্মাণ থেকে শুরু করে নিজেদের আয়োজনের প্রচারে সকল কাজই শিক্ষার্থীরা নিজেরা করেছেন। প্রতিটি ডিসিপ্লিন থেকে ভিন্ন ভিন্ন ধরনের পিঠা নিয়ে অংশ নিয়েছে।  আয়োজক ব্যাচের মেয়েরা রাতভর নিজেরাই তৈরি করেছেন সেসব পিঠা। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম