পবিপ্রবিতে শিক্ষকদের ক্লাশ-পরীক্ষা বর্জন

পবিপ্রবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:০৭

পবিপ্রবিতে শিক্ষকদের ক্লাশ-পরীক্ষা বর্জন র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তি বহাল রাখার দাবিতে ক্লাস-পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রম বর্জন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক সমিতির এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসঙ্গে ভিসিসহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার সাথে জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবি করেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সব ধরনের শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন স্বাক্ষরিত এক জরুরি নোটিশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নোটিশে বলা হয়, শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক এবং তারা শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করাসহ উচ্ছৃঙ্খলায় লিপ্ত হয়।

এর আগে গত ২৩ জানুয়ারি  র‌্যাগিংয়ের দায়ে ১৫ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলনের নামে তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হারুনর রশীদসহ প্রায় অর্ধশত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে।

এসব বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত এ প্রতিবেদককে বলেন, সংকট নিরসনে খুব দ্রুতই উদ্যোগ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম