ইউল্যাবে উন্মুক্ত ডাটা দিবস পালিত

ক্যাম্পাস রিপোর্ট
১০ মার্চ ২০২০, ১৩:০৫আপডেট : ১০ মার্চ ২০২০, ১৫:০৯
image

বেসরকারি বিশ্ববিদ্যালয়  ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশের  ‘উন্মুক্ত ডাটা দিবস ২০২০।’

ইউল্যাবে উন্মুক্ত ডাটা দিবস পালিত
ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের আউটরিচ প্রোগ্রাম এক্সিস  এমআইএল (মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি) ৯ মার্চ বিকেল চারটায় মোহাম্মদপুর অবস্থিত ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগী আয়োজক হিসেবে ছিল ডাটাফুল এবং সেকমিড।
সাংবাদিকতা এবং রিসার্চের ক্ষেত্রে ডাটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসব বিষয় নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই উন্মুক্ত ডাটার প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন এমএসজে বিভাগের সংযুক্ত অধ্যাপক আমিনুল ইসলাম। এরপর ডাটাফুল থেকে পলাশ দত্ত এবং সেকমিড থেকে সৈয়দ কামরুল ডাটা বিষয়ক বক্তব্য রাখেন। 
উন্মুক্ত ডাটা দিবসের আলোচনা শেষে প্যানেলিস্টরা উপস্থিত দর্শকদের ডাটা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। 
সবশেষে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান প্রফেসর ড. জুড উইলিয়াম হেনিলো সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএসজে বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরাও। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়
ভারত-পাকিস্তানের জাহাজসহ ৪৫টি নৌযান ইরানের কালো তালিকায়
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
বিয়ের খবর গুজব, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান প্রভার
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
ট্রাম্প কি রাশিয়ার ‘অ্যাসেট’? লুক হার্ডিংয়ের নতুন বইয়ে চাঞ্চল্যকর প্রশ্ন
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
সিঙ্গাপুরে চিফ লিগ্যাল অ্যাডভাইজার্স ফোরামে যোগ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি