সভা-সমাবেশ নিষিদ্ধ করলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবি প্রতিনিধি
১২ মার্চ ২০২০, ১৭:৪২আপডেট : ১২ মার্চ ২০২০, ১৭:৪৪
image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাস রোধে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (১২ মার্চ) থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে প্রতিষ্ঠানটি। তবে চবিতে জনসমাগমের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে শাটল ট্রেন ও আবাসিক হলকে বিবেচনা করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে কোন নির্দেশনা না থাকায় অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কেএম নূর আহমেদ স্বাক্ষরিত  এক জরুরী বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা তিনটি হলো- বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার র‌্যাগ ডে, নবীনবরণ, সভা-সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল নালা-নর্দমা, বিভিন্ন হলের ক্যান্টিন, কমনরুম, ডাইনিং হল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রত্যেক বিভাগ/ইনস্টিটিউটে দিনের প্রথম ক্লাসের শুরুতে অন্তত ৫ মিনিট করোনা ভাইরাস সংক্রান্ত ব্রিফিং দিতে হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের শিক্ষার্থীরা শাটল ও আবাসিক হল নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা না করলে তো শাটল ও আবাসিক হল বন্ধ করতে পারি না। তারপরও আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে আলোচনা হবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম