নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নোবিপ্রবি প্রতিনিধি
১২ এপ্রিল ২০২০, ১৬:০১আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৬:০৪
image

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সব ধরনের একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসেন স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নোবিপ্রবি
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-ব্যবহারিক ও তাত্ত্বিক সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। একাডেমিক কার্যক্রম পুনরায় চালু করার আনুমানিক ৪ দিন পূর্বে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটিতে বন্ধ থাকবে। তবে জরুরি সেবা কার্যক্রম ছুটির আওতামুক্ত থাকবে। সরকার ঘোষিত সরকারি ছুটি বৃদ্ধি করা না হলে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ রমজান মাসে সকাল ৯টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ছুটি চলাকালীন সময়ে শিক্ষার্থীদের সব ধরনের শিষ্টাচার এবং সরকার ঘোষিত নিয়মকানুন অনুসরণ করে নিজ নিজ বাসায় অবস্থান করার অনুরোধ জানানো হয়।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম