ইসলামী বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ইবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২০, ১৪:১৫আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৪:১৭
image

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাস খোলার বিষয়টি অন্তত তিন দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
তিনি জানান, ইতোমধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ক্যাম্পাস খোলার বিষয়টি অন্তত তিন দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে। তবে এসময় মেডিক্যালসহ জরুরি সেবাসমূহ যথারীতি চালু থাকবে এবং নিরাপত্তা প্রহরীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে হবে। এছাড়া করোনা পরিস্থিতি সংক্রান্ত যে কোনও প্রয়োজনে ‘ইবি করোনা প্রতিরোধ সেল’ -এর সাথে যোগাযোগ করতে বলেন তিনি।

উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে সরকারি ঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, আবাসিক হলসমূহ এবং অফিসসমূহ ২৫ পর্যন্ত সাধারণ ছুটি হিসেবে ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম