জাবি ক্যাম্পাসের শ্রমজীবী মানুষের পাশে ছাত্র ইউনিয়ন

জাবি প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২০, ১৪:৩৬আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৪:৩৯
image

করোনা সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্থ শ্রমজীবী মানুষের সহযোগিতায় ছাত্র ইউনিয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের উদ্যেগে ক্যাম্পাসের  দোকানদার, রিকশাওয়ালা এবং কর্মচারীদের অর্থ সাহায্য দেয়া হয়েছে। পাশাপাশি গণস্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় ও ছাত্র ইউনিয়নের ব্যবস্থাপনায় ক্যাম্পাসের ২০ জন দোকানদার, রিকশাওয়ালা এবং কর্মচারীকে ২৭ কেজি সমপরিমাণ খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হয়েছে। 

জাবি ক্যাম্পাসের শ্রমজীবী মানুষের পাশে ছাত্র ইউনিয়ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের জরুরি ত্রাণ কার্যক্রমের সমম্বয়ক ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক তাসবিবুল গণি নিলয় বলেন, ‘এ পর্যন্ত আমরা ১০ জন শ্রমজীবীকে আমাদের বিভিন্ন সুহৃদের সহযোগিতায় ছাত্র ইউনিয়নের মাধ্যমে নগদ অর্থ উপহার দিয়েছি। সংকটকালীন সময়ে শ্রমজীবীদের জন্য আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, করোনাকালীন সংকট দীর্ঘায়িত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের চা-নাস্তা ও খাবারের দোকানি, রিকশাওয়ালাসহ শ্রমজীবী মানুষের সাহায্যার্থে ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ জরুরি সহায়তা কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমে সহযোগিতা করতে বিকাশ ০১৬৮০ ৭৪৯৩৬৩ (পারসোনাল) ও রকেট-০১৭৮৩ ০৯৫৫৯৪২ নাম্বারে অর্থ সাহায্য পাঠানো যাবে।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম