করোনায় আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ড্রাইভারের মৃত্যু

জবি প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২০, ১৪:৫২আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৪:৫৪
image

করোনায় আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এক কর্মচারীর (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টায় তিনি রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জবির প্রক্টর ড. মোস্তফা কামাল ও ঐ কর্মচারীর পরিবারের সদস্যরা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জবির পরিবহন পুলের ড্রাইভার ও জরুরি চিকিৎসার কাজে নিয়োজিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘উনি মুগদা হাসপাতালে আইসোলেশনে ছিলেন। সোমবার রাত ৯টার দিকে মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় তার সার্বিক খোঁজখবর আমরা রেখেছি। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তার পরিবারের যেকোনও সহায়তায় আমরা পাশে থাকবো।’
মৃত কর্মচারীর ছেলে জানান, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে তিনি আজগর আলী মেডিক্যাল হাসপাতাল ও কলেরা হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে গত ২১ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরদিন ২২ এপ্রিল তার ‘করোনা পজিটিভ’ বলে জানানো হয়। এরপর থেকে তিনি মুগদা হাসপাতালে আইসোলেশনে ছিলেন।
তিনি আরও জানান, তার বাবা আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। যার কারণে উচ্চ ঝুঁকিতে ছিলেন বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩০
ইয়েমেনের সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৩০
ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ নিয়ে ইউএনওকে অবরুদ্ধ
ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ নিয়ে ইউএনওকে অবরুদ্ধ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
চীন-ভারত পিছিয়ে, বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা 
চীন-ভারত পিছিয়ে, বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা 
সর্বাধিক পঠিত
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
সূর্যের সবচেয়ে নিখুঁত ছবিতে নতুন বিস্ময়
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
আইসিইউতে হাতকড়া পরা সেই মনির খানের মুক্তি মিললো মৃত্যুতে
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন