মেস ভাড়া ৫০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত

হাবিপ্রবি প্রতিনিধি
১০ মে ২০২০, ২০:২১আপডেট : ১০ মে ২০২০, ২০:৩৬
image

করোনা পরিস্থিতিতে বেশ কিছুদিন থেকেই মেস ভাড়া মওকুফের ব্যাপারে জোর দাবি জানিয়ে আসছিলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিতে প্রথম দফা আলোচনার পর আজ (১০ মে) পুনরায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনায় বসে মেস মালিক সমিতি। আলোচনা সভায় প্রশাসনের প্রস্তাবনায় মেস মালিক সমিতি মেস ভাড়া শিথিল করার ব্যাপারে একমত হয়। এ পরিপ্রেক্ষিতে এপ্রিল থেকে ক্যাম্পাস খোলা না হওয়া পর্যন্ত ৫০% মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়। ৫০% মেস ভাড়ার পাশাপাশি কারেন্ট বিল এবং মানবিক কারণে গৃহকর্মীর বিলও পরিশোধ করার অনুরোধ জানানো হয়েছে। তবে ক্যাম্পাস খুললে পূর্বের মতোই ভাড়া প্রদান করতে হবে।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ইমরান পারভেজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা আজকে মেস ভাড়া মওকুফের ব্যাপারে পুনরায় মেস মালিক সমিতির সাথে আলোচনায় বসেছিলাম। সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং মেস মালিক সমিতির সর্ব সম্মতিক্রমে ৫০% মেস ভাড়া মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ব্যাপারে  ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের কার্যালয় থেকে একটি নির্দেশনাও জারি করা হয়েছে। তবে ক্যাম্পাস খুললে আবার আগের মতোই পুরো মেস ভাড়া প্রদান করতে হবে শিক্ষার্থীদের।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম