হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা

হাবিপ্রবি প্রতিনিধি
৩১ মে ২০২০, ১৭:০০আপডেট : ৩১ মে ২০২০, ১৭:২৫
image

সরকারী নির্দেশনা এবং ইউজিসির প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। তবে জরুরি সেবাসমূহ এর আওতামুক্ত থাকবে।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার  প্রফেসর ড. শ্রীপতি শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। 

তবে এসময় জরুরি সেবা ও অপরিহার্য কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে সম্পৃক্ত  ব্যক্তিবর্গ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কর্মস্থল (দিনাজপুর) ত্যাগ করতে পারবে না এবং মুঠোফোন খোলা রাখতে হবে। অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান  ও বিভিন্ন শাখার প্রধানগণ প্রয়োজনে অফিস করতে পারবেন। এসময় বিশ্ববিদ্যলয়ের মেডিক্যাল সেন্টার খোলা থাকবে ও ডাক্তাররা  টেলিমিডিসিন সেবা চালু রাখবে। নিরাপত্তা, প্রকৌশল, খামার ও পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা, কর্মচারীর কার্যক্রম যথারীতি চলবে।
নোটিশে বহিরাগত ব্যক্তির প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম