অসহায় মানুষদের ১০০ দিন খাবার বিতরণ দৃষ্টান্ত হয়ে থাকবে: কাদের

ঢাবি প্রতিনিধি
২৯ জুন ২০২০, ২০:০০আপডেট : ২৯ জুন ২০২০, ২০:০৬

অসহায় মানুষদের ১০০ দিন খাবার বিতরণ দৃষ্টান্ত হয়ে থাকবে: কাদের ডাকসু সদ্য সাবেক সদস্য তানভীর হাসান সৈকত টানা ১০০ দিন অসহায় মানুষদের মধ্যে রান্না করে খাবার বিতরণ করেছেন। তার এই কাজ সারাদেশের ছাত্রলীগ কর্মীদের জন্য অনুকরণীয় এবং দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷
সোমবার (২৯ জুন) দুপুরে অনলাইন মাধ্যমে সৈকতের কর্মীসূচিস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতি সম্মান জানিয়ে টিএসসিতে রান্না করা খাবার বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের সৈকত যেভাবে সহায়তা করেছে, তা সারা দেশে ছাত্রলীগ তরুণদের জন্য অনুকরণীয় এবং দৃষ্টান্ত হয়ে থাকবে।'
তিনি বলেন, আজকে ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার কথা বলা হয়, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের ঘর নেই, যারা ভাসমান, যারা এই শহরে খোলা আকাশের নিচে বাস করে, যারা এই শহরের ফুটপাতে বাস করে রেলওয়েতে বাস করে। এই ভাসমান মানুষদের জন্য ছাত্রলীগের তরুণরা এগিয়ে আসবে। এসব মানুষের কোনও তালিকা নেই এদের তালিকা আপনাদেরকে তৈরি করতে হবে। ১০০ দিন কর্মসূচি শেষ হওয়ার পরেও আপনারা নতুন কর্মসূচি নেবেন। এই কাজে আমি নিজেও সহযোগিতা করবো।

অসহায় মানুষদের ১০০ দিন খাবার বিতরণ দৃষ্টান্ত হয়ে থাকবে: কাদের
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য তানভীর হাসান সৈকত একাই প্রথম এ কর্মসূচি শুরু করেন৷ পরে রাজনীতিবিদ,শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ তাকে আর্থিক সহযোগিতা করেছে৷ এ কর্মসূচিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন৷ এ কর্মসূচির ১০০তম দিন শেষ হবে মঙ্গলবার (৩০জুন)। সোমবার ৯৯তম দিনে একটি সংবাদ সম্মেলন করেন সৈকত৷ তিনি জানান, অসহায় মানুষদের জন্য তার কর্মসূচি এখানে শেষ নয়, আরও ভিন্ন কর্মসূচি নেওয়ার পরিকল্পনা রয়েছে তার৷ এজন্য ওবায়দুল কাদেরের পক্ষ থেকে আরও সহযোগিতার আশ্বাস পেয়েছে বলে জানান তিনি৷

অসহায় মানুষদের ১০০ দিন খাবার বিতরণ দৃষ্টান্ত হয়ে থাকবে: কাদের

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার