বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আহ্বান ছাত্রদলের

ঢাবি প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ১৬:৩০আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৬:৩৩

বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আহ্বান ছাত্রদলের রাজধানীর বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। সম্প্রতি একটি বাসা থেকে ভাড়া না পেয়ে শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ মূল্যবান জিনিস ফেলে দেওয়ায় ঘটনায় বিচার দাবি করেছে সংগঠনটি।
রবিবার (৫ জুলাই) সকালে ওই ঘটনার প্রতিবাদ জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একটি মানববন্ধন পালন করে তারা।
মানববন্ধন থেকে ছাত্রদলের নেতারা বলেন, করোনাভাইরাস থেকে জীবন বাঁচাতে শিক্ষার্থীরা গ্রামে চলে গেছে। কিন্তু সম্প্রতি একটি ভাড়া বাসা থেকে শিক্ষার্থীদের শিক্ষা সনদসহ মূল্যবান জিনিসপত্র ফেলে দেওয়া হয়। যা অত্যন্ত অমানবিক কাজ। এ কাজের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা৷
মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, এর আগেও আমরা শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের দাবি জানিয়েছিলাম। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে এ ধরনের অন্যায় কাজের প্রতিবাদ জানাচ্ছি এবং এর দৃষ্টান্ত শাস্তি দাবি করছি।
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, বাজেটের আগে শিক্ষার্থীদের জন্য শিক্ষাখাতে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছি। কিন্তু তা করা হয়নি। আর ব্যক্তি মানুষ হিসেবেও বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহনশীল হতে হবে।
কর্মসূচিটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল৷ এতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব আমানউল্লাহ আমানসহ প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন৷

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম