গাছ লাগিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেকৃবি প্রতিনিধি
১৫ জুলাই ২০২০, ১৯:৫২আপডেট : ১৫ জুলাই ২০২০, ১৯:৫৫
image

করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে সীমিত পরিসরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ (১৫ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে রাধাচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, ভিত্তিপ্রস্তর স্থাপন দিবস এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি উদ্বোধন করেন।

গাছ লাগিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রধানমন্ত্রীর আহ্বান মুজিববর্ষে তিনটি করে গাছ লাগান।’ বৃক্ষরোপণ অভিযানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ, মেডিক্যাল চত্বর, অফিসার্স ক্লাব চত্বর, পুকুর পাড়, আবাসিক এলাকাসহ সকল হলের সামনে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা মাসব্যাপী চলবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহস্রাধিক বৃক্ষরোপণ করা হবে। 

দিবসটি উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী শিক্ষার্থী, এলমনাইসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. ফরহাদ হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘বৃক্ষরোপণ একটি মহৎ কাজ। মুজিববর্ষে আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহস্রাধিক বৃক্ষরোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ গাছের চারা রোপণ এবং পরিচর্যার বিষয়ে সবাইকে আরও যত্নবান হবার আহ্বান জানান উপাচার্য।
এসময় উপাচার্য আরও বলেন, ‘আমরা ক্যাম্পাসে বনজ, ফলদ, ঔষধিসহ বিভিন্ন ধরনের গাছের সমন্বয়ে দেশের দ্বিতীয় বলধা গার্ডেন তৈরি করবো। যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণারও সুযোগ থাকবে। এ বিশ্ববিদ্যালয়কে আরও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষ্যে জীববৈচিত্র্য সংরক্ষণ, সৌন্দর্যবর্ধন ও ল্যান্ডস্কেপিংয়ের জন্য ৫০ লাখ টাকার বাজেট রয়েছে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম