সিআইইউতে শুরু হয়েছে নতুন সেমিস্টারের অনলাইন ভর্তি কার্যক্রম

ক্যাম্পাস রিপোর্ট
২০ আগস্ট ২০২০, ২২:০০আপডেট : ২০ আগস্ট ২০২০, ২২:১৫

কর্তৃপক্ষের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিতের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) শুরু হয়েছে ২০২০ অটাম সেমিস্টারের অনলাইন ভর্তি কার্যক্রম।

সিআইইউতে শুরু হয়েছে নতুন সেমিস্টারের অনলাইন ভর্তি কার্যক্রম

সরাসরি ভর্তি হওয়া ছাড়াও করোনার প্রাদুর্ভাব চলাকালীন বাড়িতে বসেও যেকোনো শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাবেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ফর্ম সংগ্রহ ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য ছুটির দিন ছাড়া সপ্তাহের যেকোনো দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরের জামালখান ক্যাম্পাসের অ্যাডমিশন অফিস শাখায় যোগাযোগ করা যাবে।

এছাড়া সিআইইউর অফিসিয়াল ওয়েবসাইট (www.ciu.edu.bd), ফেসবুক, ইন্সট্রগ্রাম,  মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইনসহ ডিজিটাল দুনিয়ার সবখানেই এখন মিলছে সিআইইউর অটাম সেমিস্টারের ভর্তি তথ্য। 

বিস্তারিত তথ্যের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ০১৯৪৬-৯৭৩৭৭৮ নম্বরে  যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সাবজেক্ট।

সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, ‘আমরা অনলাইনের মাধ্যমে অ্যাকাডেমিক কার্যক্রম পুরোদমে সচল রেখেছি। অটাম সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের করোনাকে জয় করে পুরোদমে পড়ালেখা শুরু করার প্রস্তুতি নেওয়ার এখনই সময়।’ বাধা আসবেই, সেই বাধাকে ভয় না পেয়ে নিজেকে একধাপ এগিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তোলাই তারুণ্যের বড় শক্তি বলে মন্তব্য করেন উপাচার্য।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম