রাবির অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন

রাবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসিয়াল ফেসবুক পেজ খোলা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান তার সম্মেলন কক্ষে ‘University of Rajshahi’ নামে পেজটির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাবির অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আব্দুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচলক অধ্যাপক আবু বকর মো. ইসমাইল, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পেজের এডমিন ও জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান পেজের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টরে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
facebook.com/rajshahi.university.ac.bd-এই লিংকের ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিজ্ঞপ্তি, গুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য, সংবাদ বিজ্ঞপ্তি ও ছবি, ভিডিও ইত্যাদি পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে  বলা হয়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম