ঢাবি শিক্ষক মোর্শেদ হাসানকে পুনর্বহালের দাবি ছাত্রদলের

ঢাবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১৬:২২

ঢাবি শিক্ষক মোর্শেদ হাসানকে পুনর্বহালের দাবি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল এবং পুনর্বহালের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল৷ রবিবার (২০সেপ্টেম্বর) সকাল ১০ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে ওই দাবিতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়৷
সমাবেশে বক্তারা অনতিবিলম্বে মোর্শেদ হাসান খানকে অব্যাহতির সিদ্ধান্ত বাতিল এবং তাঁকে চাকরিতে পুনর্বহালের দাবি জানান৷
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিত মন্তব্য করে পত্রিকায় নিবন্ধ প্রকাশ করার অভিযোগে বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে (৯ সেপ্টেম্বর) চাকরি থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট৷
ছাত্রদলের বক্তারা বলেন, নৈতিক স্খলনজনিত অপরাধ, অদক্ষতা এবং চাকরিবিধি পরিপন্থী কাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অব্যাহতি প্রদান করা যায়৷। কিন্তু অধ্যাপক ড. মোর্শেদ হাসান উপর্যুক্ত কোনও অভিযোগে অভিযুক্ত নন। অনতিবিলম্বে তারা অব্যাহতির সিদ্ধান্ত বাতিল করে পুনর্বহালের দাবি জানান৷
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ- সভাপতি জাকিরুল ইসলাম জাকির, আশরাফুল আলম ফকির লিংকন, হাফিজুর রহমান হাফিজসহ আরও অনেকে।

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের