শেকৃবিতে রেজিস্ট্রারকে রুটিন উপাচার্য করায় শাবি শিক্ষক সমিতির প্রতিবাদ

শাবি প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৫

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য হিসেবে নিয়োগ প্রদানের প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। পাশাপাশি এ নিয়োগের আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করে একজন শিক্ষাবিদকে পদে নিয়োগ প্রদানের দাবি জানিয়েছে এ সংগঠনটি। শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলম স্বাক্ষরিত এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি)
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করবেন একজন প্রথিতযশা শিক্ষাবিদ যিনি তার দক্ষ নেতৃত্বে জ্ঞান সৃজন ও বিতরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যেতে পারবেন। উপাচার্য পদে একজন প্রশাসনিক কর্মকর্তাকে নিয়োগ বিশ্ববিদ্যালয়ের ধারণা ও স্বায়ত্তশাসনের সাথে সম্পূর্ণ অসংগতিপূর্ণ ও সাংঘর্ষিক।
এছাড়া এমন অনাকাঙ্ক্ষিত ও অনুপোযুক্ত নিয়োগের আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করে একজন স্বনামধন্য শিক্ষাবিদকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদানের দাবি জানান শাবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদ শূন্য থাকায় গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে রুটিন উপাচার্যের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম