বঞ্চিত পথশিশুদের পাশে সিআইইউ’র শিক্ষার্থীরা

ক্যাম্পাস রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:২১

চট্টগ্রাম শহরের সিআরবি এলাকার গোয়ালপাড়ায় অবস্থিত ‘বর্ণের ইশকুল’ এর একঝাঁক পথশিশুদের পড়ালেখায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) ইংলিশ ক্লাবের সদস্যরা।

বঞ্চিত পথশিশুদের পাশে সিআইইউ’র শিক্ষার্থীরা

সম্প্রতি ক্লাবটির সঙ্গে জড়িত স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (অনুষদ) এর শিক্ষার্থীরা দিনভর সময় কাটান বর্ণের ইশকুলে। এই সময় তারা স্কুলের ৫৪ জন পথশিশুর মাঝে দুপুরের খাবার বিতরণ করেন।

পড়ালেখার নানান সামগ্রী বই-খাতা-পেন্সিল তুলে দেওয়া ছাড়াও মুখে হাসি ফোটাতে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার লাভ করেন শিশুদের অনেকে। সিআইইউ পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পেরে দারুণ খুশি এসব শিশুদের পরিবারের সদস্যরাও।

জানতে চাইলে সিআইইউ ইংলিশ ক্লাবের মডারেটর ও সহকারি অধ্যাপক সার্মেন রড্রিক্স বলেন, ‘পড়ালেখার পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াচ্ছে। তাদের এই ধরণের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’

‘বর্ণের ইশকুল’ এর প্রতিষ্ঠাতা শরীফুল ইসলাম শরীফ বলেন, ‘বড়দের কাছে পেয়ে এসব শিশুরা দিনটিকে স্মরণীয় করে রেখেছে। সিআইইউর ইংলিশ ক্লাবের এই ধরণের উদারতা দৃষ্টান্ত হয়ে বিবেচিত হতে পারে।’

সিআইইউর ইংলিশ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাদিকুল রনি বলেন, ‘পরিবর্তনের অঙ্গীকার বাস্তবায়নে আমরা সবসময় বদ্ধপরিকর। আশা করছি আগামীতেও আরও ভালো কাজের মাধ্যমে সবার পাশে দাঁড়াব।’ অনুষ্ঠান সফল করতে ক্লাবের প্রেসিডেন্ট শিক্ষার্থী জেরীন তাসনীম অর্চির সহযোগিতার কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইংলিশ ক্লাবের সদস্য শিক্ষার্থী ইশতিয়াক, কেলভিন, মুশফিক, সাদিকা, নদী, আয়শা, মাফরুহা, রিয়ান, তাসকিন, রাকিব, নওরীন, সামিয়া, রোমানা, ফারিজমা, জুহিন, শুভ্রনীলা, ইফতি, জাওয়াদ প্রমুখ।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী