ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
০১ নভেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১৯:০৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার (সিএসসি)-এর আয়োজনে ‘সাইবার সিকিউরিটি সচেতনতা: সাইবার স্পেস ব্যবহারের সময় নিরাপদ থাকুন’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। এ ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. রেজাউল করিম, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা মো. মেহেদী হাসান, ডাচ বাংলা ব্যাংকের আইটি নিরাপত্তা বিভাগের প্রধান মো. মুশফিকুর রহমান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. তৌহিদ ভুঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইবার সিকিউরিটি সেন্টারের পরিচালক মো. মারুফ হাসান।

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত
প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল করিম বলেন, ‘একটি দেশের জলপথ, স্থলপথ ও আকাশপথ সুরক্ষার জন্য যেমন ব্যবস্থা থাকে, তেমনি সাইবার স্পেস রক্ষার জন্য ব্যবস্থা রাখতে হবে। এজন্য আমাদের নীতিমালা, প্রযুক্তি, অবকাঠামো এবং দক্ষ মানবসম্পদ দরকার।’ বাংলাদেশ ক্রমশ ডিজিটাল হচ্ছে। এখন থেকেই সাইবার নিরাপত্তার ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে বলে মন্তব্য করেন তিনি। এসময় মো. রেজাউল করিম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশংসা করে বলেন, ‘সাইবার নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় একটি সাইবার সিকিউরিটি সেন্টার গড়ে তুলেছে, এটি নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।’ তবে সর্বস্তরের জনগণ সচেতন না হলে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না বলে মন্তব্য করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ নূরুজ্জামান বলেন, ‘সাইবার নিরাপত্তার বিষয়ে সচেতনতা বাড়াতে তিনটি ধাপ অনুসরণ করা যেতে পারে। যেমন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়, কর্মজীবী পর্যায় এবং বয়স্ক পর্যায়।’ এজন্য সুষ্ঠু পরিকল্পনা এবং গাইড লাইন দরকার বলে অভিমত প্রদান করেন তিনি।
ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি সেন্টার একটি অলাভজনক প্রতিষ্ঠান। সাইবার অপরাধ রোধ করা ও সাইবার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে উচ্চতর পর্যায়ের গবেষণা করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এছাড়া শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতন করতে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের অনুষ্ঠান যেমন সেমিনার, কর্মশালা ইত্যাদি করে যাচ্ছে। এর বাইরে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার নিরাপত্তা সেবা প্রদান করে থাকে সাইবার সিকিউরিটি সেন্টার।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম