ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের ফল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ক্যাম্পাস রিপোর্ট
১৬ নভেম্বর ২০২০, ১৩:১৫আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৩:৩১

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের ফল  ওরিয়েন্টেশন অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ড. এইচ এম জহিরুল হক। জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম নবীনদের ‘বাংলা ভাষা ও সাহিত্য’ কোর্সটির গুরুত্ব নিয়ে আলোকপাত করেন। তিনি দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহারের ওপর জোর তাগিদ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আহমেদ জামাল প্রধান অতিথির বক্তব্যে ‘হিস্ট্রি  অব দ্য ইমারজেন্স অব ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ’ কোর্সটি পড়ার গুরুত্ব নতুন শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পড়ার মাধ্যমে ছাত্রছাত্রীরা শুধু বাংলাদেশের অভ্যুদয়ের ইতিাহসই নয়, আন্তর্জাতিক ইতিহাসও জানতে পারে।’

ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের ফল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন সেন্টার ফর স্যাস্টেইনেবল ডিপার্টমেন্ট (সিএসডি)- এর পরিচালক ড. সামিয়া সেলিম। ইউল্যাবের প্রাক্তন কৃতী শিক্ষার্থী প্রিয়াংকা চৌধুরী জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের কোর্সগুলো নেওয়া ইউল্যাবের প্রত্যেক শিক্ষার্থীর জন্য কতটা উপকারী এবং এই কোর্সগুলো কীভাবে তাদের জ্ঞানের ভাণ্ডারকে পরিপূর্ণ ও সমৃদ্ধ করবে সেই বিষয়ে বলেন। এই সময় বিভাগের সকল শিক্ষক ও কর্মকর্তাগণ অনলাইন অনুষ্ঠানে যোগ দেন এবং নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম