মুজিববর্ষ উপলক্ষে শাবি প্রেসক্লাবের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শাবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ১৯:০৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৯:০৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।’

মুজিববর্ষ উপলক্ষে শাবি প্রেসক্লাবের বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বর সংলগ্ন এলাকায় একটি আগর গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ভালো কাজের অংশীদার। এজন্য বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধিতে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। এমনকি ক্যাম্পাসে অনেক খালি জায়গা রয়েছে। এসব জায়গাগুলোতে পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে্। শুধু গাছ লাগালেই হবে না, বরং নিয়মিত গাছগুলোকে নিয়মিত পরিচর্যা করতে হবে।’ এসময় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শাবি প্রেসক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানান উপাচার্য।

এ সময় শাবি প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী কবীরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড রাশেদ তালুকদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আরাফ আহমদসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।  

সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি হোসাইন ইমরান বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছিল শাবি প্রেসক্লাব। কিন্তু করোনাকালীন পরিস্থিতির কারণে সব প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হয়নি। যেহেতু সরকারিভাবে মুজিববর্ষ আরও ৯ মাস বৃদ্ধি করা হয়েছে, আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রোগ্রাম বাস্তবায়ন করা হবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
২২ বছর ধরে ব্যবসা করছেন বৃদ্ধ, রাতের আঁধারে দোকানটি গুঁড়িয়ে দিলেন বিএনপি নেতা
কমা নিয়ে ধর্মঘট থেকে রুশ বিপ্লবের সূচনা
কমা নিয়ে ধর্মঘট থেকে রুশ বিপ্লবের সূচনা
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
সারের দাবিতে বিক্ষোভ: ‘এখন গ্রেফতারের ভয়ে পালায় থাকতেছে কৃষকরা’
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
‘বিগ বস’র ঘরে বাদশাহকে নিয়ে ইশার বিস্ফোরক মন্তব্য
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন