বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেয়েছেন কুবির ১৯ শিক্ষার্থী

কুবি প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২১, ২৩:২৯আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২৩:২৯

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ' ২০২০-২১ এর জন্য মনোনীত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিভিন্ন বিভাগের ১৯ জন শিক্ষার্থী। রবিবার (১০ জানুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হতে তথ্য জানা যায়।

ফেলোশিপ পাওয়া ১৯ শিক্ষার্থীর মাঝে পদার্থবিজ্ঞান বিভাগে ১২ জন, রসায়ন বিভাগে ৫ জন, পরিসংখ্যান বিভাগে ১ জন ও আইসিটিতে বিভাগে ১ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষিবিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ পাচ্ছেন মোট ৩ হাজার ৩০৫ জন শিক্ষার্থী। উল্লিখিত ক্যাটাগরির মধ্যে শুধু ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থী এবারের ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন।

শিক্ষার্থীদের মধ্যে স্নাতকোত্তরের শিক্ষার্থী প্রতি ৫৪ হাজার টাকা, এমফিল গবেষক ৬৮ হাজার ৪০০ টাকা এবং পিএইচডি গবেষক ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, 'এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই আনন্দের সংবাদ। আমি পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে গর্ববোধ করছি। শিক্ষার্থীরা ফেলোশিপের জন্য আবেদন করে আমাদের এখান থেকে ফেলোশিপ অর্জন করেছে। এটা তাদের ভবিষ্যতে উচ্চতর গবেষণার জন্য কাজে লাগবে।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম