জাবিতে 'রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ' গ্রন্থের মোড়ক উন্মোচন

জাবি প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২১, ১৫:০৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ২০:০৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহীর 'রোহিঙ্গা সমস্যা  ও বাংলাদেশ' নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। রবিবার (১৭ জানুয়ারি ) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ড. এ আর মল্লিক লেকচার হলে বিশিষ্টজনের উপস্থিতিতে বইটি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লেখক এলাহী বলেন, 'রোহিঙ্গা বিষয়ক আমার এই গবেষণা গ্রন্থ যদি রোহিঙ্গা সমস্যা সমাধানে  ভূমিকা রাখে তাহলে আমার এই গবেষণা সার্থক হবে বলে মনে করি।'
 
লেখক মনে করেন, রোহিঙ্গাদের  ভাসানচরে পাঠানোই সমাধান নয়; বরং চীন, ভারত আর রাশিয়ার সাথে কূটনৈতিকভাবে এটি সমাধান করতে হবে।
 
প্রধান অতিথি হিসেবে কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, 'বইটিতে মানসম্মত রেফারেন্স দেওয়া হয়েছে। এটি সময়োপযোগী একটি বই। আশা করছি বইটি  বাংলাদেশের অঙ্গনে এই বিভাগ, অনুষদ এবং বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে তুলে ধরবে।'
 
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. এমরান জাহান। তিনি বলেন, 'আমরা দেখেছি লেখক দীর্ঘদিন যাবত এ বিষয়ে গবেষণা করেছেন। পাঁচটি অধ্যায় নিয়ে গবেষক  বইটিকে ভালো একটি রূপ দিয়েছেন। আশা রাখছি, রোহিঙ্গা সমস্যা নিয়ে সমসাময়িক বিষয়গুলো নিয়েও সামনের সময়ে লেখক তার কাজ চালিয়ে যাবেন।'
 
উল্লেখ্য, অধ্যাপক এলাহী মাগুরা জেলার শ্রীপুর  টুপিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। ইতোমধ্যে তার গবেষণাধর্মী ১৮টি প্রবন্ধ দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 
ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৭৮ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৭৮ মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন নিরাপত্তাহীন ছাত্রীরা?
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন নিরাপত্তাহীন ছাত্রীরা?
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ