শাবির সেমিস্টার পরীক্ষা শুরু মার্চের প্রথম সপ্তাহে

শাবি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:০১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:০২

প্রত্যেক বিভাগের ১ম, ২য় ও ৩য় বর্ষের অসমাপ্ত সেমিস্টারের পরীক্ষাসমূহ আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি এপ্রিল মাসের ২৪ তারিখের মধ্যে সকল পরীক্ষা শেষ করার সিদ্ধান্তও জানানো হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ১৬৩তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, ‘আগামী মাস (মার্চ) মাসের শুরু থেকে পর্যায়ক্রমে যথেষ্ট গ্যাপ রেখে পরবর্তী সেমিস্টারগুলো পরীক্ষা শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে রমজান মাসের ছুটির কারণে এপ্রিল মাসের ২৪ তারিখের মধ্যে পরীক্ষা শেষ করতে বলা হয়েছে।’ 

উপাচার্য আরও বলেন, ‘একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মতে, অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের পরীক্ষাসমূহ শেষ করে দ্রুত ফলাফল প্রকাশের জন্য বলা হয়েছে। যাতে তারা তাদের রেজাল্ট চাকরির কাজে লাগাতে পারে।’

আবাসিক হল খোলার বিষয়ে জিজ্ঞাসা করলে উপাচার্য বলেন, ‘এ বিষয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা হয়েছে। তবে যেহেতু ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সেহেতু এ বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয় তাহলে আমরা খুলে দেব। তবে এ বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি।’ শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানান উপাচার্য।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম