শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ জাবি কর্তৃপক্ষের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২১, ০২:০৮

করোনাভাইরাস মহামারির মধ্যে রাষ্ট্রীয় আদেশ অমান্য করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যেসব ছাত্র অবস্থান নিয়েছে তাদের সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ফিরোজ উল হাসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারি থেকে সুরক্ষার জন্য দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও হল গত ১৯ মার্চ থেকে বন্ধ। গত শনিবার সন্ধ্যায় কিছু শিক্ষার্থী সরকারি নির্দেশ অমান্য করে জোরপূর্বক হলে ঢুকে অবস্থান নেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সোমবার সকাল ১০টার মধ্যে নিজ উদ্যোগে হল ত্যাগের নির্দেশ দিচ্ছে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষার্থীদের সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ জাবি কর্তৃপক্ষের

প্রসঙ্গত, শুক্রবার ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় জাবি শিক্ষার্থীরা। এতে প্রায় ত্রিশ শিক্ষার্থী আহত হন। সেই পরিপ্রেক্ষিতে দুই দিন ধরে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের নিরাপত্তার দাবি জানিয়ে উপাচার্য ভবন ঘেরাও করে এবং হলের তালা ভেঙে হলে অবস্থান নেয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ