কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্থগিত হলো পরীক্ষা

কুবি প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০২

শিক্ষামন্ত্রীর গতকালের ঘোষণার পর, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও করোনাকালীন চলমান সকল চূড়ান্ত পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন ও প্রভোস্টদের এক সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ডিন এবং প্রভোস্টদের সম্মতিক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ডিসেম্বরের ২১ তারিখ থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আটকে থাকা বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত পরীক্ষাগুলো শুরু হয়েছিল।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে আগামী ১৭ মে হল ও ২৪ মে থেকে সশরীরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময়ে কোনও ধরনের একাডেমিক পরীক্ষাও নেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম