চবির বঙ্গবন্ধু চেয়ার পদে অধ্যাপক মুনতাসীর মামুন

চবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৯

ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক মুনতাসীর মামুনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন তিনি।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ৫২৯ তম সিন্ডিকেট (এক্সট্রা‌ অর্ডিনারি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী। তিনি বলেন, ‘প্রখ্যাত ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক প্রফেসর ড. মুনতাসীর মামুনকে যোগদানের তারিখ থেকে ২ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি, প্রথিতযশা এ গবেষকের হাত ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুচর্চার দিগন্ত প্রসারিত হবে।’

অধ্যাপক মুনতাসীর মামুন ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৯১ সালের ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন তিনি। ২০১৬ সালের ৩০ জুন বিশ্ববিদ্যালয় থেকে অবসরকালীন ছুটিতে যান। এরপর ১৬ আগস্ট ২০১৭ তারিখে এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ পেয়েছিলেন তিনি।

এ পর্যন্ত মুনতাসীর মামুনের প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২২০টি। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তার বিচরণ থাকলেও ইতিহাস তার প্রধান কর্মক্ষেত্র।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম