শাবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

শাবি প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ১৭:০১আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৭:০১

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘শাবি শিক্ষক সমিতি’র নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনের সামনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জায়েদা শারমিন।

নির্বাচিত অন্য সদ্যরা হলেন সহ-সভাপতি পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার ও যুগ্ম সম্পাদক আইআইসিটির সহকারী অধ্যাপক আসিফ মোহাম্মদ সামির।

এছাড়া ছয়টি সদস্য পদে সর্বোচ্চ প্রাপ্তভোটের আলোকে যথাক্রমে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. বেলাল আহমেদ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বী, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জহির বিন আলম, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লা আল সোয়েব ও আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর হাসান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে ১১টি পদের বিপরীতে তিনটি প্যানেল থেকে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আওয়ামী পন্থী শিক্ষকদের প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০ জন বিজয়ী হয়েছেন। অপরদিকে আওয়ামীপন্থী শিক্ষকদের অন্য প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ থেকে ১ জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এদিকে গত বছরের ন্যায় এবছরও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদেও প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ থেকে কোনও শিক্ষক জয়লাভ করতে পারেননি।

উল্লেখ্য, ১৫ মার্চ (সোমবার) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ বছর শিক্ষকদের প্রতিনিধি নির্বাচনে মোট ৪৩৫ জন শিক্ষক তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম