জাবিতে রসায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি
২১ এপ্রিল ২০২১, ২১:০৮আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:০৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও জার্মানির ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুর একটায় অনলাইনে এ সম্মেলন শুরু হয়ে রাতে শেষ হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল্লাহ।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান বক্তা হিসেবে ছিলেন ডুসেলডর্ফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি জেনিয়াক এবং জাবির ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ এ মামুন।

জার্মানির আলেকজান্ডার ভন হাম্বোল্ট ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ইরান, মেক্সিকোসহ বিশ্বের আটটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে সম্মেলনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ এনামুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, 'আটটি দেশের অধ্যাপক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ষাট জনের অংশগ্রহণে এই সম্মেলন হয়েছে। কম্পিউটার ব্যবহার করে কীভাবে গবেষণাগারের কাজ সহজে করা যায় এটাই ছিলো সম্মেলনের মূল প্রতিপাদ্য।'

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম