রাবিতে শিক্ষকদের আন্দোলনের মুখে সিন্ডিকেট সভা স্থগিত

রাবি প্রতিনিধি
০৪ মে ২০২১, ১৪:১১আপডেট : ০৪ মে ২০২১, ১৪:১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রগতিশীল শিক্ষক সমাজের দুর্নীতি বিরোধী শিক্ষকদের আন্দোলনের মুখে সিন্ডিকেট সভা স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (৪ মে) সকাল দশটায় উপাচার্যের বাসভবনে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষকদের আন্দোলনের মুখে ৫০৬তম সিন্ডিকেট সভা স্থগিতের ঘোষণা দেন রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম।

এর আগে সকাল নয়টার থেকে দুর্নীতি বিরোধী শিক্ষকরা উপাচার্যের বাসভবনের পাশের আম বাগানে অবস্থান নেন। একই সময় প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা প্যারিস রোডে উপাচার্যের বাসভবনের পাশে অবস্থান নেন। সকাল দশটার দিকে সিন্ডিকেট সভা বন্ধ রাখতে উপাচার্যের সঙ্গে দেখা করেতে যান। এসময় উপাচার্যের বাসভবনের সামনে চাকরিপ্রত্যাশীদের বাধার মুখে পড়েন তারা। এক পর্যায়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে বাকবিতণ্ডা জড়িয়ে পড়েন শিক্ষকরা। তখন সেখানে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

প্রগতিশীল শিক্ষক সমাজের ‘দুর্নীতিবিরোধী শিক্ষকদের মুখপাত্র অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘৬ মে উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। এ সময় আজ সিন্ডিকেট সভার কী প্রয়োজন? আমরা আশঙ্কা করছি, আজকের সভায় প্রচুর অ্যাডহক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, ইজারাসহ নানা অনিয়ম হতে পারে। তাতে উনার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত সকল মিটিং স্থগিতের দাবি জানিয়েছি।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম ঘটনাস্থলে এসে সিন্ডিকেট স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, শিক্ষকদের দাবি মুখে আজকের সিন্ডিকেট সভা স্থগিত হয়েছে। কবে নাগাদ সিন্ডিকেট হতে পারে সে বিষয়ে কিছু বলেননি অধ্যাপক আব্দুস সালাম।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে