কর্তৃপক্ষের আশ্বাসে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলন ১ সপ্তাহের জন্য স্থগিত

ঢাবি প্রতিনিধি
২৯ মে ২০২১, ১৬:১৮আপডেট : ২৯ মে ২০২১, ১৬:১৮

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার হত্যার দায়ে বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) বুয়েট কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে তাদের দাবি পূরণের আশ্বাস দেয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত নেন বলে জানান নগর ও অঞ্চল পরিকল্পনা প্রকৌশল ১৭ ব্যাচের শিক্ষার্থী শীর্ষ সংশপ্তক।

শীর্ষ সংশপ্তক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বুয়েট প্রশাসনকে ডেডলাইন দিয়েছিলাম যেন ২৯ মে’র মধ্যে বিটুর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়, ও যেন ক্লাস করতে না পারে। ওর এখনও কোর্স নিবন্ধন সম্পন্ন হয়নি। আর কর্তৃপক্ষ যাদের নিবন্ধন হয়নি তারা যেন ক্লাস করতে না পারে এই মর্মে একটি নোটিশ দিয়েছেন। এর মাধ্যমে বিটুর ক্লাসে জয়েন করার যে প্রক্রিয়া তা বন্ধ হয়ে গিয়েছে।’

‘‘আর ‘স্ট্যা অর্ডার’ যেহেতু সরাসরি কোর্ট থেকে আসে, সেহেতু বুয়েট কর্তৃপক্ষের সরাসরি কিছু করার নেই। আর কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বাস দিয়েছে তারা আপিল করবে। আর আপিল করার জন্য কাগজপত্র সংগ্রহ করতে কর্তৃপক্ষ জানালেন এ সপ্তাহ সময় লাগবে। তাই আমরা এক সপ্তাহ আন্দোলন স্থগিত করেছি। এক সপ্তাহ পর কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত দেয় সে আলোকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’’

এর আগে গত ২২ মে বিটু কেমিকৌশল লেভেল-৩ টার্ম-১ এর একটি কোর্সের অনলাইন ক্লাসে অংশ নেয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দেয়।

এরপর শিক্ষার্থীরা আশিকুল ইসলাম বিটুর কোর্স রেজিস্ট্রেশন বাতিল ও আবরার ফাহাদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার জন্য স্থায়ীভাবে বহিষ্কৃত কেউ যাতে আর একাডেমিক কার্যক্রমে ফিরতে না পারে তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আল্টিমেটাম দেয়। এই দাবিতে বৃহস্পতিবার (২৭ মে) ক্যাম্পাসে মানববন্ধন পালন করে তারা।

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী