ছাত্রদলের ওপর হামলার ঘটনায় ছাত্রফ্রন্টের নিন্দা

ঢাবি প্রতিনিধি
০২ জুন ২০২১, ১৬:১৯আপডেট : ০২ জুন ২০২১, ১৯:৫৬

টিএসসিতে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বুধবার (২ জুন) সংগঠনটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রগতি বর্মণ তমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘‘এ হামলার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দখলদারিত্ব ও পেশিশক্তির মহড়াকেই তুলে ধরে। টিএসসির মতো গণতান্ত্রিক-সাংস্কৃতিক অঙ্গনও এরূপ রাজনৈতিক প্রতিহিংসামূলক সন্ত্রাসী হামলা থেকে বাদ পড়ছে না। 

এতে আরও বলা হয়, ‘সারাদেশে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, সেটা রক্ষা করতেই ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে ক্যাম্পাসে দখলদারিত্ব জারি রেখেছে। আওয়ামী লীগের নিষ্পেষণমূলক রাজনীতির পরিপূরক হিসেবে ছাত্রলীগ ক্যাম্পাসে বিরোধী মতের ওপর হামলা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, এ বিশ্ববিদ্যালয়ের দলান্ধ প্রশাসন এসব ব্যাপারে সম্পূর্ণ নির্বাক। তাদের নীরবতা ও সহযোগিতায় সন্ত্রাসীরা আরও উৎসাহ পাচ্ছে।

সংগঠনের নেতারা বলেন, ছাত্রদলের রাজনীতির সঙ্গে আমাদের মৌলিক পার্থক্য আছে এবং এর সামগ্রিক রাজনীতিকে আমরা শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থী বলেই মনে করি। অতীত সময়ে ছাত্রদলও একই কায়দায় বিরোধী পক্ষের ওপর দমন-নির্যাতন নামিয়ে এনেছে। এ ইতিহাস আমরা ভুলে যাইনি।’

বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতারা দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং সব শিক্ষার্থীকে দখলদারিত্ব ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম