বিশ্বের শীর্ষ ১০০ সৃজনশীল বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইউল্যাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ০০:২৬আপডেট : ১৪ জুন ২০২১, ০১:২৭

ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র‌্যাকিংয়ে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।

ডব্লিউইউআরআই প্রতিষ্ঠাতা পরিচালক, প্রকল্প প্রধান এবং সিওল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মুন শ্বে-চ্যাং গত ১০ জুন সিওলে অনুষ্ঠিত ভার্চুয়াল অনুষ্ঠানে ইউল্যাবের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

অধ্যাপক মুন শ্বে-চ্যাং বলেন, ‘এই বছর ইউল্যাব একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানীয় ১০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে।

প্রসঙ্গত, ডব্লিউইউআরআই বিশ্ববিদ্যালয়গুলোর উদ্ভাবনী কর্মসূচির মূল্যায়ন এবং সমাজের প্রকৃত মূল্যবোধ তৈরি ও ভবিষ্যতের কর্মসংস্থান সুযোগ দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতাকে পরিমাপের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।

এ বছর র‌্যাংকিংটি প্রতিটি বিভাগে গ্লোবাল শীর্ষ ১০০ এবং শীর্ষ ৫০ বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত। বিভাগগুলোর মধ্যে রয়েছে শিল্প ক্ষেত্রে প্রয়োগের সক্ষমতা, উদ্যোক্তা, সামাজিক দায়বদ্ধতা, নীতিশাস্ত্র ও সততা, বিনিময় এবং সহযোগিতার জন্য শিক্ষার্থীদের গতিশীলতা এবং উন্মুক্ততা এবং সংকট ব্যবস্থাপনার সক্ষমতা। এই বিভাগগুলোয় ইউল্যাব ‘সংকট বাবস্থাপনাতে’ ২৭তম, ‘উদ্যোক্তা চেতনায়’ ২৮তম এবং ‘নৈতিক মান’ বিভাগে ৩৯তম স্থান করে নিয়েছে।

ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সামসাদ মুর্তজা ইউল্যাব পরিবারের এই সাফল্য ধারাবাহিক উন্নয়ন এবং দলগত প্রচেষ্টা বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই র‌্যাংকিং বাংলাদেশের উচ্চশিক্ষায় বাস্তুশাস্ত্র পরিবর্তনের জন্য আমাদের প্রতিশ্রুতিকেই প্রতিফলণ করে।

ইউল্যাবের ডব্লিউইউআরআই প্রকল্পের পরিচালক এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক জুড উইলিয়াম জেনিলো বলেন, ‘ইউল্যাব সর্বদা নিজেকে সম্প্রদায় ও দেশ গঠনের অংশীদার হিসাবে বিবেচনা করে। বিশ্ববিদ্যালয়টিতে একটি কর্ম সহায়ক পরিবেশ রয়েছে যা সৃজনশীলতা এবং নতুনত্বকে সর্বদাই অনুপ্রাণিত করে। ২০২১ র‌্যাংকিংয়ে ডব্লিউইউআরআই সর্বমোট তিনটি প্রোগ্রামকে স্বীকৃতি দিয়েছে।  কারণ এগুলো সক্রিয় এবং ব্যবহারিক শিক্ষার দৃষ্টিভঙ্গির সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, সেই সঙ্গে আধুনিক শিল্পজ্ঞানের সঙ্গে সম্পৃক্ত এবং সমাজের উন্নয়নের প্রয়োজন অনুযায়ী গ্র্যাজুয়েট তৈরি করেছ।’

ইউল্যাব কর্তৃপক্ষ জানিয়েছে,  এই র‌্যাংকিং কোভিড-১৯ মহামারিকে কার্যকরভাবে মোকাবিলা ও মানিয়ে নিতে ইউল্যাবের উদ্ভাবনী অনলাইন শিক্ষা এবং শেখার কৌশল ব্যবহারের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। ইউল্যাব অনলাইনে তার উচ্চমানের অ্যাকাডেমিক প্রোগ্রামগুলো শিখিয়েছে। একইসঙ্গে এর সমস্ত শিক্ষার্থীর কাছে শিক্ষার ধারাবাহিকতা এবং সামগ্রিক অর্থে সহজলভ্যতা নিশ্চিত করে আসছে।

উল্লেখ্য, অফিসিয়াল ফলাফল পরের কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে ডব্লিউইউআরআই এর ওয়েবসাইটে

/এসএমএ/এফএএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
ইউল্যাবে সামার সেমিস্টারের নবীণবরণ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম