যোগ দিয়েই লিয়াজোঁ অফিস বন্ধের ঘোষণা দিলেন বেরোবি উপাচার্য

রংপুর প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১৬:২৫আপডেট : ১৪ জুন ২০২১, ১৬:২৫
image

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বহু বিতর্কিত ঢাকাস্থ লিয়াজোঁ অফিস পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক হাসিবুর রশীদ।

সোমবার (১৪) সকাল সাড়ে ১০টায় যোগদানের পর বিশ্ববিদ্যালয়ে তার চেম্বারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

উপাচার্য জানান, তার প্রথম কাজ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সেশনজট দূর করা। কেননা বিশ্ববিদ্যালয়টি সেশনজটের যাঁতাকলে পড়েছে। তিনি সব বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন।

ঘোষণা নয়, উপাচার্য হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম পরিচালনা করবেন বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, আগের উপাচার্যের আমলে কয়েকজন কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেব।

এর আগে সকালে ঢাকা থেকে প্লেনযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন অধ্যাপক হাসিবুর রশীদ। বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য সরাসরি মোটর শোভাযাত্রা সহকারে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে এলে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে স্বাগত জানান।

/এফআর/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলারোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্যকে ট্রাইব্যুনালে হাজির
বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান, বিদায় নিচ্ছেন শওকত আলী 
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম