আন্দোলনের পর ঢাবির আবাসন ও পরিবহন ফি মওকুফ

ঢাবি প্রতিনিধি
০১ জুলাই ২০২১, ১৮:৪৮আপডেট : ০১ জুলাই ২০২১, ১৮:৪৮

বিভিন্ন ছাত্র সংগঠনের দাবির মুখে মহামারি করোনা পরিস্থিতি বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসন ও পরিবহন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মহামারির কারণে আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এমন দাবি করে আসছিল ছাত্রসংগঠনগুলো।

বৃহস্পতিবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১ জুন একাডেমিক কাউন্সিলে জুলাইয়ে প্রথম সপ্তাহ থেকে চলমান ব্যাচগুলোর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষার্থীরা নিবন্ধন শুরু করে। নিবন্ধন করতে গিয়ে দেখা যায় আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসন ও পরিবহন ফি দিতে হচ্ছে।

আর এই আবাসন ও পরিবহন ফি গ্রহণ অযৌক্তিক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানায় বিভিন্ন ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয় বাজেট অধিবেশনে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড সাদেকা হালিমও তা প্রত্যাহারের দাবি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় তখন থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম আরম্ভ না হওয়া পর্যন্ত পরিবহন ফি ও আবাসিক ফি মওকুফ করা হবে। ইতোমধ্যে যেসব শিক্ষার্থী আবাসন ও পরিবহন ফি পরিশোধ করেছে, তা সমন্বয় করা হবে।

কীভাবে করা হবে তা পরবর্তী সময়ে জানানো বলেও জানান প্রবীর কুমার।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি