লকডাউনে আটকেপড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবে রাবি

রাবি প্রতিনিধি
০৫ জুলাই ২০২১, ১৬:০৯আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৯:৩৬

পরীক্ষা দিতে এসে চলমান লকডাউনে আটকেপড়া শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে আগামী ১৫-১৬ জুলাই বিভাগীয় শহরে পৌঁছে দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। এজন্য শিক্ষার্থীদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

সোমবার (০৫ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিকালে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, আগামী ১৫-১৬ জুলাই আমাদের নিজস্ব পরিবহনে শিক্ষার্থীদের বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কোন জেলায় কতজন শিক্ষার্থী যাবে সে তালিকা আমাদের কাছে নেই। তালিকা সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি অনলাইন লিংক (https://sites.ru.ac.bd/transport/login.php) দেওয়া হয়েছে। ওই লিংকে শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজ নিজ জেলার নাম সাবমিট করতে পারবে। শিক্ষার্থী সংখ্যা বিবেচনায় কোন রুটে কত বাস দেবো, সেটি ঠিক করবো আমরা।

প্রসঙ্গত, গত মাসের শুরু দিকে ডিন ও ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে মিটিং করে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতি জানান, ২০১৯ সালের পরীক্ষা ২০ জুন এবং ২০২০ সালের পরীক্ষা ৪ জুলাই থেকে নিতে পারবে বিভাগগুলো। এই ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা নিতে তারিখ ঘোষণা করে বেশ কয়েকটি বিভাগের একাডেমিক কমিটি। কিন্তু রাজশাহীতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে ১১ জুন থেকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। এ অবস্থায় পরীক্ষা স্থগিত করা হয়। তবে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা রাজশাহীতে আটকা পড়েন।

/এএম/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ফরিদুল ইসলাম
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী