রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি
০৫ মার্চ ২০২৪, ১৯:৫৫আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৯:৫৫

কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনে স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) বিকাল সাড়ে ৪টায় এই পরীক্ষা শেষ হয়।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম শিফট, বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দ্বিতীয় শিফট এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চার শিফট মিলে উপস্থিতির হার ছিল ৮২ দশমিক ১২ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদভুক্ত ২৬টি বিভাগের আওতাভুক্ত সি ইউনিটে চার গ্রুপের মোট ৭৬ হাজার ৩৫৪ জন চূড়ান্ত আবেদন জমা দেন। এদিন মোট পরীক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ২৪০ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির শতকরা হার ৮২ দশমিক ১২ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ১১৪ জন।

বুধবার ‘এ’ ইউনিটভুক্ত কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং বৃহস্পতিবার ‘বি’ ইউনিটের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে মোট পরীক্ষার্থী ৭৪ হাজার ৭৮৫ জন এবং ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ৫৪১ জন।

এদিকে, পরীক্ষা কক্ষে না গেলেও কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ।

/এমএএ/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের