রাজপথে প্রতীকী ক্লাস করবে প্রগতিশীল ছাত্র জোট

ঢাবি প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ২০:০৭আপডেট : ১৬ আগস্ট ২০২১, ২০:০৭

শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ২২ আগস্ট রাজপথে প্রতীকী ক্লাস করার ঘোষণা দিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক রাশেদ শাহরিয়ার।

সোমবার (১৬ আগস্ট) দুপুর বারোটায় অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, করোনা ভ্যাকসিন নিয়ে দুর্নীতি-অব্যবস্থাপনা বন্ধ ও শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে বক্তারা বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় দেড় বছর ধরে বন্ধ। প্রায় ৫ কোটি শিক্ষার্থী চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। তারা আর্থিক-একাডেমিক-মানসিক-পারিবারিক বিভিন্ন সংকটে পড়েছে। প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী এরই মধ্যে ঝরে পড়েছে। এ সংখ্যা আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। শিক্ষার্থীদের মাঝে হতাশা বাড়ছে। কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে লক্ষ্য করলাম, সরকার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি, সহযোগিতা করেনি।  হাট-বাজার-শপিং মল-গণপরিবহন সবকিছুই চলছে। বন্ধ শুধু শিক্ষাপ্রতিষ্ঠান। মহামারি পরিস্থিতিতে কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব ছিলো সে বিষয়ে কোনও পরিকল্পনা বা রোডম্যাপ ছিলো না।  সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রেখে ফায়দা হাসিলে ব্যস্ত। তারা জানে, শিক্ষা মানে জ্ঞান, শিক্ষা মানে প্রতিবাদ। তাই  যতটুকু শিক্ষা থেকে বঞ্চিত রাখা যায়, ততটুকুই সরকারের লাভ।”

সমাবেশে ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স এবং ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোহাম্মদ ফয়েজউল্লাহ্।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম