ঢাবির সব হলের পকেট গেট বন্ধ থাকবে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত  

ঢাবি প্রতিনিধি
০৩ জুলাই ২০২৫, ১৯:৫২আপডেট : ০৩ জুলাই ২০২৫, ২০:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা রোধ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব আবাসিক হলের পকেট গেট বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। বিশ্ববিদ্যালয়ের এস্টেস অফিস থেকে ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সব আবাসিক হলে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী সব অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, অ্যাকাডেমিক ভবন, প্রশাসনিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা পরবর্তী নিরাপত্তা প্রহরীকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কর্তব্যস্থল ত্যাগ করতে পারবেন না। পরবর্তী দায়িত্ব পালনকারী নিরাপত্তা প্রহরী কর্মস্থলে যথাসময়ে উপস্থিত না হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে জানাতে হবে।

এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্যও নিরাপত্তা কর্মীদের নির্দেশ দেওয়া হয়। সন্দেহজনক ব্যক্তি দৃষ্টিগোচর হলে অথবা সন্দেহজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিস প্রধান/প্রক্টর অফিস/এস্টেট ম্যানেজারকে জানাতে হবে।

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম