শেকৃবিতে অনলাইনে বিভিন্ন অনুষদের চূড়ান্ত পরীক্ষা শুরু 

শেকৃবি প্রতিনিধি
২৪ আগস্ট ২০২১, ১৫:৩৬আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৫:৩৬

করোনা মহামারির ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি থাকায় দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষা কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দেয়। ফলে চারটি অনুষদের শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা যথাসময়ে না হওয়ায় শিক্ষার্থীরা সেশনজটে পড়েন।

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে গত ২৭ জুন শেকৃবিতে প্রথমবারের মতো কৃষি অনুষদের লেভেল ৩, সেমিস্টার ১/২০১৯-এর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় সোমবার (২৩ আগস্ট) তিনটি অনুষদ (অ্যানিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, ফিশারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সাইন্স, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট) এবং মঙ্গলবার থেকে কৃষি অনুষদসহ চারটি লেভেলের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এতে কৃষি অনুষদের লেভেল-১ সেমিস্টার-২-এর ৩৭৫ জন, অ্যানিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের লেভেল-৩, সেমিস্টার-২-এর ৬৬ জন, এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের (বিবিএ-২২ জন, ইকোনোমিক্স-২৯ জন) ও ফিশারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সাইন্স অনুষদের ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ২৫ জন শিক্ষার্থীকে অনলাইনে মনিটরিংয়ের জন্য একজন শিক্ষক সুপারভাইজারের দায়িত্ব পালন করছেন। 

বিশ্ববিদ্যালয়ের ৯৪তম বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক কৃষি অনুষদের ডিন ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়াকে আহ্বায়ক ও পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন ড. অলোক কুমার পালকে সদস্য সচিব করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। শিক্ষার্থীদের অনলাইন পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে গ্রহণের জন্য অধ্যাপক এএমএম শামসুজ্জামানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়।

/এএম/
সম্পর্কিত
মে মাসে অনলাইনে জুয়ার বিস্তার ‘নতুন ঝুঁকি’
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম