বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাবিতে আবার প্রতীকী ক্লাস

জাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭

করোনা মহামারিতে প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরী রবিবার বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টার এ ক্লাস নেন।

বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় বিভিন্ন বিভাগের ২৫-৩০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার রাতে ক্লাস নেওয়ার ঘোষণা দেন মানস চৌধুরী।

এর আগে ২৬ আগস্ট একই দাবিতে দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন এবং ২৯ আগস্ট পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু প্রতীকী ক্লাস নিয়েছিলেন।

প্রতীকী ক্লাস শেষে মানস চৌধুরী সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের পরিকল্পনাহীনতা বোঝা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য এটি হতাশাজনক। সরকারের প্রতি আস্থা রাখতে না পেরেই আজকে একত্রিত হয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অনুভূতি অনুভব করতে পেরেই তাদের সঙ্গে যোগ দিয়েছি।

/এএম/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম